গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Top News ১০ দিনের ব্যবধানে ফের ছাত্রের দেহ আইআইটি খড়গপুরে

    ১০ দিনের ব্যবধানে ফের ছাত্রের দেহ আইআইটি খড়গপুরে

    0
    33
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ১০ দিনের ব্যবধানে ফের ছাত্রের দেহ আইআইটি খড়গপুরে। মঙ্গলবার সকালে খড়গপুর আইআটিতে ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের এমটেক-র ছাত্র সোহম হালদারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে।

    উত্তর ২৪ পরগনার বারাসতের বাসিন্দা বছর: ২-র সোহম মদনমোহন মালব্য হল-এ থাকতেন। সকালে দরজা না খোলায় সন্দেহ হয় সহপাঠীদের। তারাই নিরাপত্তারক্ষীদের বিষয়টি জানায়। এরপর দরজা খুলে এম টেক চতুর্থ বর্ষের ছাত্র সোহম হালদারের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে থানায় খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে বিসি রায় হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক তদন্তে পুলিশের রিপোর্ট আত্মহত্যাই করেছেন সোহম। ইতিমধ্যে খবর পাঠানো হয়েছে পরিবারের কাছে। মাত্র ১০ দিন আগে ১৮ এপ্রিল খড়গপুর আইআইটি ক্যাম্পাসের ৮তলা অটল বিহারী বাজপেয়ী হল থেকে ঝাঁপ দিয়েছিলেন জয়বীর সিং ডোডিয়া নামে এক ছাত্র।

    ২১ বছরের ওই ছাত্র আহমেদাবাদের ঘুমা এলাকার বাসিন্দা ছিলেন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। এখনও এই ঘটনার তদন্ত চলছে।