গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National শিক্ষা মাফিয়াদের জন্য ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীরা

    শিক্ষা মাফিয়াদের জন্য ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীরা

    0
    11
    ছবি সৌজন্যে : এক্স

    ডাক্তারি পড়ার সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার,নিট-ইউজি প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের দায়ভার স্বীকার করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তাঁর মুখে শোনা গিয়েছে সংগঠিত চক্র এবং শিক্ষা মাফিয়ার মতো শব্দও।

    এদিকে বিরোধীরা প্রশ্ন তুলছেন, বছর বছর কীভাবে প্রশ্নপত্র ফাঁস হতে পারে? একাধিকবার পরীক্ষা কোনও সমাধান হতে পারে না। নিটের মতো কঠিন পরীক্ষা বারবার দেওয়া পরীক্ষার্থীদের জন্য শারীরিক ও মানসিক হেনস্তার শামিল। অন্যদিকে,ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ শুক্রবার জানিয়েছে, আগামী ২১ জুন ,রবিবার দেশজুড়ে পুনরায় এই ডাক্তারিতে প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে।