গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International ২ উপদেষ্টার পদত্যাগে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

    ২ উপদেষ্টার পদত্যাগে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

    0
    134
    ছবি সৌজন্যে : এক্স
    শিক্ষা উপদেষ্টার পদত্যাগ-সহ বিভিন্ন দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ দেখিয়েছেন শিক্ষার্থীরা। তাদের বিক্ষোভের ফলে সচিবালয়ে প্রবেশের সবগুলো গেট বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের সামনে আসেন শিক্ষার্থীরা। সচিবালয়ে প্রবেশের এক নম্বর গেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা।
    বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সচিবালয়ের প্রধান ফটকের বাইরে থেকে কয়েকটি বোতল ও বাঁশের চটা ছুড়ে মেরেছেন। এতে একজন পুলিশ সদস্যের মাথায় আঘাত লাগলে তিনি আহত হন। তার মাথা ফেটে রক্ত বের হতে দেখা গেছে। সচিবালয়ের ভেতরে গেটগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে আছেন। এছাড়া সচিবালয়ের প্রধান ফটকে নিরাপত্তার জন্য সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় বিক্ষুব্ধ একদল শিক্ষার্থী সচিবালয়ের সামনে বিক্ষোভ করছেন। এছাড়া শিক্ষার্থীদের একটি দল ঢাকা বোর্ড হয়ে সচিবালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। এদিকে, ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের হতাহতের ঘটনায় শিক্ষার্থীদের ছয়টি দাবির প্রত্যেকটিই যৌক্তিক বলে মনে করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সরকারি এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন।
    বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার দুপুরে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আলোচনা শেষে উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেছেন, মাইলস্টোন স্কুলে একটি তথ্যকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। এতে নিহত ও আহতদের তথ্য থাকছে। কেউ নিখোঁজ থাকলে সে তথ্য থাকছে।