গ্রাম থেকে শহর
News & Much More

39.9 C
Kolkata
39.9 C
Kolkata
More
    Home Kolkata ছাত্রীকে কুপ্রস্তাব, স্কটিশ চার্চে বিক্ষোভ ছাত্রছাত্রীদের

    ছাত্রীকে কুপ্রস্তাব, স্কটিশ চার্চে বিক্ষোভ ছাত্রছাত্রীদের

    0
    179
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখালো স্কটিশ চার্চ কলেজে। ছাত্রীর সঙ্গে অনলাইন চ্যাট প্রকাশ্যে আসার পড়েই অভিযুক্ত অধ্যাপককে সাসপেন্ড করার দাবি তুলেছে ছাত্রছাত্রীরা।

    জানা গিয়েছে বেশ কিছুদিন ধরেই ওই অধ্যাপক অনলাইনে ওই ছাত্রীর সঙ্গে কথা বলতেন। কিছুদিন পর ছাত্রীকে কুপ্রস্তাব দিতে শুরু করেন বলে অভিযোগ। ছাত্রীর পরিবারের অভিযোগ বিষয়টি নিয়ে কলেজ কর্তৃপক্ষকে জানানোর পরেও কোনও পদক্ষেপ করেনি। কলেজে জেন্ডার সেল থাকার পরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এরপর ওই ছাত্রী কলেজ কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

    তালিকা ধরে অধ্যাপকের সঙ্গে চ্যাটের বিশদ তথ্য জমা দেন তিনি। বিষয়টি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়ে পড়ুয়ারা। কলেজ ক্যাম্পাসে বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন।