
সরকারি অনুষ্ঠানে পড়ুয়াদের দিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ-র গণ গীত গাওয়ানোর অভিযোগে নিয়ে নিন্দায় সরব হয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তাঁর মতে, সরকারি অনুষ্ঠানে ধর্মীয় ও রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখার প্রয়োজন।
দেশের বর্তমান সরকার সেটি করছে না। এর্নাকুলাম-বেঙ্গালুরু বন্দেভারত ট্রেনের সূচনায় দক্ষিণ রেলের অনুষ্ঠানে আরএসএস-এর গণ গীত গাওয়ানো হয় উপস্থিত স্কুল পড়ুয়াদের। বিজয়ন এ প্রসঙ্গে দক্ষিণ রেলকে তীব্র সমালোচনা করে বলেছেন, এর্নাকুলাম-বেঙ্গালুরু বন্দেভারত ট্রেনের সূচনায় দক্ষিণ রেলের অনুষ্ঠানে পড়ুয়াদের আরএসএস-এর গণ গীত গাওয়ানোর বিষয়টির তীব্র প্রতিবাদ করছেন।
এটি গ্রহণযোগ্য নয়। এই গান গাওয়া নিয়ে প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছে সংশ্লিষ্ট স্কুলও।
