
বি আর আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র মন্তব্যে তিনি স্তম্ভিত। অ্যালেন পার্কে ক্রিসমাস ফেস্টিভ্যালের সূচনায় গিয়ে এমনই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
তিনি বলেছেন, প্রতিটি সম্প্রদায়েরই আলাদা গুরুত্ব রয়েছে, সকলকেই প্রয়োজন। মুখ্যমন্ত্রীর কথায়, কলকাতা হল কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। কলকাতা সম্প্রীতিরও। সম্প্রীতির বার্তাবাহক আম্বেদকরকে যেভাবে অপমান করা হয়েছে তাতে তিনি স্তম্ভিত।অন্যদিকে দেশে কেউ কেউ এক পথ এক মত প্রতিস্থাপনের চেষ্টা করছে, যা গ্রহণযোগ্য নয়। সেন্ট জেভিয়ার্স কলেজে ক্রিসমাস ফেস্টিভালের উদ্বোধন করতে গিয়ে এমনই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নবীন প্রজন্মকে দেশের সার্বভৌমত্বের গরিমা বহনের আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা, সর্বধর্ম সমন্বয় দেশের গরিমা। বিবেকানন্দ, শ্রী রামকৃষ্ণ থেকে যীশু খ্রীষ্ট সবাইকে এক সাথে নিয়ে চলার বার্তা দিয়েছেন। কিন্তু বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তা আজ লংঘিত হচ্ছে । তা ছাড়াও অমিত শাহের বক্তব্যের তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী, বাবা সাহেব আম্বেদকরের কে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য কেউ করলে দুঃখ হয়, খাবার লাগে। এক সপ্তাহ আগেই কলকাতা আর জেলায় ক্রিসমাস ফেস্টিভালের উদ্বোধন করেছে রাজ্য সরকার।
কারণ ব্যাখ্যা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, এখন প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে এই উৎসব পালন হয়। যাতে মানুষ শান্তিতে উৎসবে সামিল হতে পারে।








