গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Malda জাল নথিতে বাংলাদেশি তৃণমূল পঞ্চায়েত প্রধান!

    জাল নথিতে বাংলাদেশি তৃণমূল পঞ্চায়েত প্রধান!

    0
    182
    ছবি সৌজন্যে : নিজস্ব
    একে বাংলাদেশি, তাও জাল ওবিসি সার্টিফিকেট দিয়ে তৃণমূলের পঞ্চায়েতের প্রধান। মালদার হরিশচন্দ্রপুরের ঘটনায় শোরগোল পরেছে।
    হাইকোর্টে শুনানির পর ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে। হারাতে বসেছেন প্রধানের পদ। জানা গিয়েছে মালদার হরিশচন্দ্রপুরের তৃণমূল পরিচালিত রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান লাভলি খাতুনের বিরুদ্ধে অভিযোগ গত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে জয় পান। এরপর তৃণমূলে যোগ দিয়ে প্রধান হন। প্রধান পদটি ওবিসি মহিলা সংরক্ষিত ছিল। অন্যদিকে তাঁর বিরুদ্ধে তণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বতা করেছিলেন রাহেনা সুলতানা। কিন্তু কংগ্রেসের প্রতীকে জিতে তৃণমূলের প্রধান হওয়ার পর লাভলির বিরুদ্ধে ভুয়ো ওবিসি সার্টিফিকেট দাখিলের অভিযোগ আনেন রাহেনা। বাবা হিসেবে যাঁর নাম উল্লেখ করা হয়েছিল তিনিও ভুয়ো। এরপরেই শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছেন মহকুমা শাসক। অন্যদিকে তৃণমূল প্রার্থী রাহেনা সুলতানার অভিযোগ তার জাল নথিপত্র তৈরিতে তৃণমূলের অনেকেই জড়িত। যদিও তৃণমূলের অভিযোগ তাঁকে টিকিট দিয়েছিল কংগ্রেস।
    এরজন্য কংগ্রেসই দায়ী। অন্যদিকে কংগ্রেসের অভিযোগ ভুয়ো নথিপত্র তৈরিতে তৃণমূলের হাত রয়েছে।