
আগামী ১৪ জুলাই পৃথিবীর দিকে রওনা হবেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা ও বাকি তিন ক্রু মেম্বার। নাসার কমার্শিয়াল ক্রু প্রোগ্রামের ম্যানেজার স্টিভ স্টিচ বলেছেন, অ্যাক্সিওম-৪ কাজে নজর রাখা হচ্ছে।
বর্তমানে আনডকের টার্গেট রয়েছে ১৪ জুলাই। ১৪ দিনের মিশন শেষ করে বৃহস্পতিবারই ফেরার কথা ছিল তাঁদের। কিন্তু তা হয়নি। জানা যাচ্ছে, ১৪ জুলাই আনডকিং হলে, প্রায় একদিন পর ক্যালিফোর্নিয়ার উপকূলে প্রশান্ত মহাসাগরে আছড়ে পড়বে শুভাংশুদের নিয়ে নিয়ে আসা মহাকাশযান। একে বলা হয় স্প্ল্যাশডাউন।
সুনীতা উইলিয়ামসও যখন পৃথিবীতে ফিরে এসেছিলেন, তখন একই পদ্ধতিতে জলে আছড়ে পড়েছিলেন। মাটিতে পড়ে বিস্ফোরণ বা সংঘর্ষ এড়াতেই এই পদ্ধতি অবলম্বন করা হয়। সোমবার বিকালে ৪ টে ৩৫ মিনিটে স্পেস স্টেশন থেকে রওনা দেবেন শুভাংশুরা। পৃথিবীর বুকে মহাকাশযান নামবে মঙ্গলবার। তারপর কিছুদিন রিহ্যাবিলেশনে থাকবেন তাঁরা।





