গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National পৃথিবীতে শুভাংশু, চোখে ভিজল বাবা-মা’র 

    পৃথিবীতে শুভাংশু, চোখে ভিজল বাবা-মা’র 

    0
    195
    ছবি সৌজন্যে : এক্স
    ইতিহাস রচনা করে মহাকাশ থেকে পৃথিবীতে অবতরণ করেছেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্ল ও তাঁর সহযাত্রীরা। এদিকে, ছেলের পৃথিবীতে প্রত্যাবর্তনের দিকে তাকিয়ে ছিলেন শুভাংশুর পরিবার। লখনউতে বিশেষ অনুষ্ঠানে শামিল হয়ে সরাসরি ছেলের অবতরণ দেখছিলেন তাঁরা। শুভাংশুদের প্যারাশ্যুট চোখে পড়তেই চোখ ভিজে গিয়েছে মা ও বাবার।
    মহাকাশযানটি সফল ভাবে অবতরণ করে কেক কেটে উদযাপনও করেছেন সকলে। সংবাদমাধ্যমে শুভাংশুর মা বলেছেন,  ছেলে ফিরে এসেছে। সকলকে ধন্যবাদ। গোটা পৃথিবী দেখল। সোমবারই মহাকাশ থেকে পৃথিবীর উদ্দেশে যাত্রা শুরু করেন শুভাংশুরা। দীর্ঘ সাড়ে ২২ ঘণ্টার যাত্রা শেষে পৃথিবীতে নামলেন তাঁরা। তবে পৃথিবীতে ফিরলেও, এখনই নিজ নিজ ঘরে ফেরা হবে না তাঁদের।
    নিয়ম মেনে কোয়ারান্টিনে থাকতে হবে। শুভাংশুর বাবা শম্ভু দয়াল শুক্লা বলেছেন, আজ তাঁদের জন্য খুবই আনন্দের দিন। তার নিরাপদ অবতরণের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন। এটা অত্যন্ত আনন্দের বিষয় যে সে তার মিশন সফলভাবে সম্পন্ন করে ফিরে এসেছে। এটা দেশের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত যে সে এত গুরুত্বপূর্ণ মিশন সম্পন্ন করেছে।