গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National মহাকাশ থেকে পৃথিবীর ছবি পাঠালেন শুভাংশু শুক্লা

    মহাকাশ থেকে পৃথিবীর ছবি পাঠালেন শুভাংশু শুক্লা

    0
    250
    ছবি সৌজন্যে : এক্স
    আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের জানলা থেকে অন্ধকারের মাঝে ঘন নীল রঙের পৃথিবীর ছবি পাঠিয়েছেন ভারতীয় নভোশ্চর শুভাংশু শুক্লা। ইতিমধ্যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ১০ দিন কাটিয়ে ফেলেছেন তিনি। তাঁর তোলা ছবি প্রকাশ্যে এনেছে অ্যাক্সিয়ম স্পেস। সেই ছবিতে দেখা যাচ্ছে, মহাকাশ স্টেশনের কুপোলা থেকে পৃথিবীকে দেখাচ্ছে একটি ঘন নীল রঙের গোলকের মতো।
    ওপরে সাদা মেঘের স্তর। এর আগে গত ২৮ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও কথা হয়েছিল শুভাংশুর। মহাকাশ থেকে ভারতে তাঁর মা-বাবা ও পরিবারের সদস্যদের সঙ্গেও ফোনে কথা বলেছেন। মহাকাশের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। মহাকাশ থেকে পথিবীতে সূর্যোদয় কেমন দেখায় তা ভিডিও কল করে দেখান।
    গত ২৬ জুন স্পেসএক্সের ড্রাগন মহাকাশযানে চড়ে আইএসএসের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন চার নভশ্চর। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার এই অভিযানে শুভাংশু ছাড়াও আরও তিন নভশ্চর রয়েছেন-ক্রু কমান্ডার পেগি হুইটসন, মিশন বিশেষজ্ঞ স্লাওস উজানস্কি-উইনিউস্কি এবং টিবর কাপু।