
এই নিয়ে টানা সাতবার পিছালো শুভাংশু শুক্লার মহাকাশ যাত্রা। শনিবার ভারতীয় সময় ১ টা ১২ মিনিটে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে শুরু হওয়ার ছিল কথা এক্সি-৪ মিশন। কিন্তু আপাতত সেটা হচ্ছে না। নাসার তরফে জানান হয়েছে এই মুহূর্তে এই অভিযান করা সম্ভব নয়। পরবর্তী কিছুদিনের মধ্যে নতুন মিশনের দিনক্ষণ ঘোষণা করা হবে।
এর আগে ৬ বার বিভিন্ন কারণে এই মিশন পিছিয়ে দেওয়া হয়েছে। কোনওবার রকেটে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে, আবার কখনও আবহাওয়ার সমস্যা। সম্প্রতি অভিযানকারী রকেটে কিছু রিপেয়ারিং-এর কাজ করা হয়েছিল। তারপরই জানান হয়েছে, এখনই অভিযান সম্ভব নয়। নাসা জানিয়েছে, উৎক্ষেপণের জন্য সময়সীমা ৩০ জুন পর্যন্ত রয়েছে।
তবে তার মধ্যেও যদি এই অভিযান না করা হয়, তাহলে তা পিছিয়ে জুলাই মাসের মাঝামাঝি করা হবে। তাই এখনই তারা চূড়ান্ত কোনও তারিখ বা সময় জানায়নি। এদিকে গত ১৪ মে থেকে কোয়ারেন্টিনে রয়েছেন শুভাংশু শুক্লারা। যতদিন না পর্যন্ত মিশন হচ্ছে, ততদিন তাঁদের প্রোটোকল মেনেই সেখানে রাখা হবে বলে জানান হয়েছে।





