
অভিনেত্রী বলে শুভশ্রী মেসির ফ্যান হতে পারে না। সোশ্যাল মিডিয়ায় যুবভারতীকাণ্ডে শুভশ্রীকে জড়িয়ে একধিক মিম ছড়িয়ে পড়তেই পাশে দাঁড়িয়েছেন স্বামী রাজ চক্রবর্তী।
সোশ্যাল মিডিয়ায় পোস্টে লিখেছেন একজন অভিনেত্রী ছাড়াও শুভশ্রীর সামাজিক পরিচয় রয়েছে। শুভশ্রী কখনও মা, স্ত্রী, বন্ধু বা কখনও ফ্যান। কিছু রাজনৈতিক নেতা পুরো ঘটনার আগে পরে না থেকেও মন্তব্য ছুড়ছেন। বলছেন একজন সিনেমার নায়িকার ওখানে থাকার কি প্রয়োজন। রাজ বলেছেন মাঠের মধ্যে যা কিছু হয়েছে তার সঙ্গে শুভশ্রীর কোনও যোগ নেই। তিনিও অন্যদের মত ফুটবলের মহাতারকাকে দেখতে গিয়েছিলেন। শুভশ্রী নিজেও শনিবারের ঘটনায় ভীষণভাবে মর্মাহত। রাজ চক্রবর্তী লিখেছেন যুবভারতীর ঘটনা অনভিপ্রেত। এটা ফুটবল এবং ফুটবলপ্রেমী বাঙালির অসম্মান। অনেকের মতই আমন্ত্রিত ছিলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির তরফে শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এই অরাজকতার মধ্যে নিজের উপস্থিতির খেসারত দিতে হচ্ছে শুভশ্রীকে।
আবার সেই যোগ্যরা পেলো না, অযোগ্যরা পেলো। পোস্টে খোঁচা দিয়েছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। শেষে লিখেছেন মেসিকে দেখা নিয়ে বলছেন। একজন প্রভাবশালীও যেন ছাড় না পান।






