গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata দুশ্চিন্তা কাটল রাজের, ছেলেকে নিয়ে কলকাতায় শুভশ্রী

    দুশ্চিন্তা কাটল রাজের, ছেলেকে নিয়ে কলকাতায় শুভশ্রী

    0
    29
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ছেলেকে নিয়ে দুবাই ঘুরতে গিয়ে যুদ্ধের জেরে আটকে পড়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শুক্রবার কলকাতায় শুভশ্রীদের বিমান ল্যান্ড করতেই স্বস্তি ফিরে পেয়েছেন পরিচালক স্বামী রাজ চক্রবর্তী। এতদিন পর স্বামীকে কাছে পেয়ে বিমানবন্দরে রাজকে জড়িয়ে ধরেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

    একইসঙ্গে এই উদ্বেগের সময় তাঁদের পরিবারের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাঁকে এবং তাঁর পরিবারকে লড়াই করার শক্তি দিয়েছে। অনেকদিন পর বিমানবন্দরে মাকে দেখে জড়িয়ে ধরে মেয়ে ইয়ালিনি। পুত্র ইউভানকে দেখে একই অবস্থা রাজের। স্কুলের ছুটি পড়ে যাওয়ায় ছেলে ইউভানের আবদারেই দুবাই গিয়েছিলেন শুভশ্রী। এরপরেই পশ্চিম এশিয়ায় যুদ্ধ বাধে।

    ইরানের ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে সৌদির বিভিন্ন জায়গায়। বন্ধ করে দেওয়া হয় দুবাই বিমানবন্দর। তারজেরেই অন্যান্য ভারতীয়দের মতই ছেলেকে নিয়ে শুভশ্রীও আটকে ছিলেন দুবাইয়ে।