সৃজিতের বিনোদিনী হচ্ছেন শুভশ্রী

0
260
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

পরিণীতা’র পর থেকেই নিজস্ব ছক ভেঙে একের পর এক সিনেমায় দর্শক, ফ্যান ফলোয়ারদের মুগ্ধ করেছেন শুভশ্রী গাঙ্গুলী। কখনো গ্ল্যামারহীন চরিত্রে, আবার কখনো বৃদ্ধার ভূমিকায়,চরিত্রের প্রয়োজনে বারবার নিজেকে ভেঙে ক্যামেরার সামনে তুলে ধরেছেন অভিনেত্রী।

 

এর মধ্যে কলকাতায় অনুষ্ঠিত এক পুরস্কার অনুষ্ঠানে বাবলি’র জন্য সেরা অভিনেত্রী এবং সন্তান সিনেমার জন্য সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন শুভশ্রী।সেই মঞ্চেই এসেছে নতুন সিনেমার ঘোষণা।সৃজিত মুখার্জির লহ গৌরাঙ্গের নাম রে ছবিতে বিনোদিনীর ভূমিকায় অভিনয় করবেন শুভশ্রী। এমনটা ঘোষণা করেছেন পরিচালক নিজেই।বিনোদিনীর ভূমিকায় প্রথমদিকে অভিনয় করার কথা ছিল প্রিয়াঙ্কা সরকারের।সে অনুযায়ী ২০২১ সালে সিনেমার ঘোষণা হওয়ার পর লুকও প্রকাশ্যে এসেছিল।ন্যাড়া মাথায় চৈতন্যভাবে আচ্ছন্ন বিনোদিনীর লুকে প্রশংসা কুড়িয়েছিলেন প্রিয়াঙ্কা।তবে মাঝখানে জল অনেকদূর গড়িয়েছে।সিনেমার কাজও স্থগিত হয়েছে একাধিকবার।এবার বদল হয়েছে সৃজিতের বিনোদিনী,প্রিয়াঙ্কার স্থলাভিষিক্ত হয়েছেন শুভশ্রী।জানা গেছে, ছবিতে শ্রীচৈতন্যর ভূমিকায় দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। গিরীশ ঘোষের চরিত্রে থাকছেন ব্রাত্য বসু। এ ছাড়া রয়েছেন পাওলি দাম। প্রসঙ্গত, এর আগে দশম অবতার সিনেমার সময়েই সৃজিতের পরিচালনায় অভিনয় করার কথা ছিল শুভশ্রীর।

 

কিন্তু সেসময় বাদ পরেন তিনি।এবার লহ গৌরাঙ্গের নাম রে ছবির হাত ধরে সেই ইচ্ছা পূরণ হতে চলেছে শুভশ্রী গাঙ্গুলীর।