
ব্যাডমিন্টন খেলতে গিয়ে আহত হয়েছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। খেলতে গিয়ে মুখে আঘাত পান তিনি। পরে সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী।
বলা হয়েছে, জিম ওয়ার্কআউটের পাশাপাশি নিয়মিত ব্যাডমিন্টন খেলেন শুভশ্রী। খেলতে গিয়েই এই দুর্ঘটনার শিকার হন তিনি।নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে, মুখে আইসপ্যাক চেপে ধরে আছেন অভিনেত্রী।সাদা রঙের স্পোর্টস টি-শার্ট ও পনিটেল করা চুলে ছবিটি পোস্ট করেছেন তিনি। তবে পুরো বিষয়টিকে বেশ হালকাভাবেই নিয়েছেন শুভশ্রী।স্টোরিতে তিনি লিখেছেন,ব্যাডমিন্টন খেলতে গিয়ে চোট পাওয়াটাও মজার। ছবির পেছনে শোনা যায় জনপ্রিয় গান,ভিডা লোকা।এদিকে বর্তমানে আলোচনায় রয়েছে দেব ও শুভশ্রীর নতুন সিনেমা,দেশু ৭ । নাম এখনো চূড়ান্ত না হলেও এটি জুটির সপ্তম সিনেমা হিসেবে তৈরি হচ্ছে।
এই সিনেমার মাধ্যমে প্রথমবার পরিচালকের ভূমিকায় দেখা যাবে দেবকে।জানা গেছে, আসন্ন দুর্গাপূজায় সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্যও।








