
দেব-শুভশ্রী জুটির এখনও পর্যন্ত শেষ ছবি ধূমকেতু।ন’ বছর আগে মুক্তি পাওয়ার কথা ছিল যে ছবির, অবশেষে আইনি জটিলতা কাটিয়ে ১৪ আগস্ট প্রেক্ষাগৃহের আলো দেখতে চলেছে সেই সিনেমা।
মাঝে দীর্ঘ সময় পেরলেও টলিউডের প্রাক্তন জুটিকে পর্দার দেখার জন্য সিনেপ্রেমীদের উন্মাদনায় ভাঁটা পড়েনি। আগামিতেও কি পর্দায় একসঙ্গে পাওয়া যাবে দেব-শুভশ্রীকে? সেকথাই ফাঁস করেছেন টলিউড সুপারস্টার দেব।গত দেড় দশকে পরাণ যায় জ্বলিয়া রে থেকে রোমিও, চ্যালেঞ্জ, খোকাবাবু, খোকা ৪২০-এর মতো একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়েছে দেব-শুভশ্রী জুটি। তবে ধূমকেতু’তেই শেষবারের মতো পর্দায় রোম্যান্স করেছেন তাঁরা।আর সেই সিনেমা নিয়েই দুই সুপারস্টার ফ্যান ফলোয়ারদের আগ্রহ তুঙ্গে। কারণ, দেব-শুভশ্রী যে একসময়ে প্রেমের সম্পর্কে ছিলেন, সেকথা কারও অজানা নয়।তবে পরবর্তীতে সেই সমীকরণ বদলেছে। স্বামী রাজ চক্রবর্তী এবং দুই সন্তান নিয়ে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সুখের ঘরকন্না।অন্যদিকে বর্তমানে রিল-রিয়েল দুই পরিসরেই দেব-রুক্মিণী হিট।তবে গৃহপ্রবেশ মুক্তির প্রাক্কালে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছিলেন খোদ দেব।ফ্যান ফলোয়ারদের আবদার মেনে ভবিষ্যতে কি দেব-শুভশ্রী জুটিকে পাওয়া যাবে? সুপারস্টার দেব বলেছেন, তাঁরা পরস্পরকে শেষ আট-দশ বছর দেখেন নি। একটা-দুটো অনুষ্ঠান বা একটা অ্যাওয়ার্ড শোতে দেখা হয়েছে। যেটায় জানতেনই না শুভশ্রীকে অ্যাওয়ার্ড দেব।
এখানেই শেষ নয়, নতুন করে ধূমকেতু দেখে শুভশ্রীর প্রশংসায় পঞ্চমুখ তিনি। জানিয়েছেন, এটা শুভশ্রীর করা অন্যতম সেরা অভিনয়।





