
রাজ্যে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। একদিনে নতুন করে ২ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। এদের মধ্যে এক সদ্যোজাত এবং আরেকজন বছর ১০-র নাবালক।
জানা গিয়েছে করোনা আক্রান্ত গড়িয়ার বছর ২-র শিশুর অবস্থা কিছুটা সঙ্কটজনক। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে শিশুটি। অন্যদিকে নিউ আলিপুরের বাসিন্দা ১০ বছরের এক নাবালকও কোভিডে আক্রান্ত হয়েছে বলে খবর। রাজ্যে কোভিড বাড়লেও তথ্য গোপনের অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন রাজ্যের কোভিড পোর্টাল নিষ্ক্রিয় করে রাখা হয়েছে।
কোভিড আক্রান্তের সংখ্যা চেপে দেওয়া হচ্ছে। ডেঙ্গির মতই কোভিডের তথ্য দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করে শুভেন্দু অধিকারী বলেছেন পাবলিক হেলথ নিয়েও রাজনীতি করা হচ্ছে।
