বাংলাদেশকে বার্তা দিতে সোমবার পেট্রাপোলে সভায় শুভেন্দু

0
130
ছবি সৌজন্যে : এক্স
ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণকে জেলবন্দি, সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে সোমবার পেট্রাপোল সীমান্তে প্রতিবাদ সভায় যোগ দেবেন শুভেন্দু অধিকারী।
আগেই বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারকে সময়সীমা বেধে রাজ্যের বিরোধী দলনেতা হুঁশিয়ারি দিয়েছিলেন চিন্ময়কৃষ্ণকে অবিলম্বে মুক্তি না দিলে সীমন্ত অচল করে দেওয়া হবে। সোমবার শুভেন্দু অধিকারীর সভার প্রস্তুতি দেখতে গিয়েছিলেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। তিনি বলেছেন এই সভা সম্পূর্ণ অরাজনৈতিক। বিধায়ক সাংসদের পাশাপাশি বিভিন্ন মঠ ও মিশনের প্রধানরা থাকছেন।
বাংলাদেশকে বার্তা দিতেই এই সভা বলে জানিয়েছেন বিজেপি বিধায়ক।