!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

29.2 C
Kolkata
29.2 C
Kolkata
More
    Home Hooghly পূর্ণমের বাড়িতে শুভেন্দু, বাহিনীকে কুর্নিশ জানিয়ে দেশাত্মবোধক গান

    পূর্ণমের বাড়িতে শুভেন্দু, বাহিনীকে কুর্নিশ জানিয়ে দেশাত্মবোধক গান

    0
    140
    ছবি সৌজন্যে : নিজস্ব

    লর্ড সিনহা রোডের বিএসএফের দক্ষিণবঙ্গের হেড কোয়ার্টার ঘুরে বুধবার সন্ধেয় রিষড়ায় পূর্ণম কুমার সাউয়ের বাড়িতে পৌঁছে গিয়েছেন শুভেন্দু অধিকারী। আর তাঁকে ঘিরেই উঠেছে ভারত মাতার জয় স্লোগান।

    অন্যদের সঙ্গে দিল দিয়া হ্যায়, জান ভি দেঙ্গে, অ্যায় বতন তেরে লিয়ে গানে গলাও মিলিয়েছেন পূর্ণম কুমারের স্ত্রী রজনী সাউ। আর পাশে বসে তখন হাততালি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পূর্ণম কুমার সাউয়ের বাবা ভোলানাথ সাউকে মালাও পরিয়ে দিয়েছেন। শুভেন্দু অধিকারী বলেছেন মোদী হ্যায় তো মুমকিন হ্যায়। এটা তাঁর কথা নয়, রজনী সাউ বলছেন।

    এর থেকে আর বড় কিছু হতে পারে না। এর আগে বিকেলে পূর্ণম সাউয়ের মুক্তির জন্য বিএসএফকে কুর্নিশ জানাতে ফুল, ব্যান্ড বাজিয়ে লর্ড সিনহা রোডে বিএসএফ দফতরে গিয়েছেন শুভেন্দু অধিকারী।