
গুজরাটে দুর্ঘটনায় মৃত নন্দীগ্রাম বিধানসভার কালীচরণপুরের দুই পরিযায়ী শ্রমিক ২৬ বছর বয়সী প্রণব দিন্দা ও ৩০ বছর বয়সী চন্দন দাস-র বাড়িতে গিয়ে তাঁদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন শুভেন্দু অধিকারী।
পাশাপাশি পরিবারের সাক্ষাতে তাঁদের হাতে আর্থিক সাহায্য তুলে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দু বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে এই রাজ্যে খেলা, মেলা, উৎসব আছে, কিন্তু কর্মসংস্থান নেই। তাই বাধ্য হয়ে রাজ্যের প্রতিটা গ্রামের, প্রতিটা পাড়ার কোনো না কোনো বাড়ির একাধিক ছেলে পেটের দায়ে ভিন রাজ্যে কাজের খোঁজে যেতে বাধ্য হচ্ছে।
যেখানে ২০১১ সালে এই রাজ্যে পরিযায়ী শ্রমিকের সংখ্যা ছিল ৫ লক্ষ মতো, আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতায় সেই সংখ্যাটা প্রায় ৬০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। বস্তুত, ওই দু’জন শ্রমিক কাজ করতে গিয়ে সেখানে দুর্ঘটনায় মারা যায় কিছুদিন আগে।








