নিজেকে মোদীর সন্তান বলেন শুভেন্দু, তোপ উদয়নের, পাল্টা

0
111
ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে শুভেন্দু অধিকারী, উদয়ন গুহ-র মধ্যে মন্তব্য, পাল্টা মন্তব্যে উত্তাল হয়েছে। বিধানসভা।
শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদীর সন্তান বলে দাবি করেন। নিজের বাবাকে চোর বলেন উদয়ন গুহ, পাল্টা আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। এরপরেই উত্তপ্ত হয়ে ওঠে অধিবেশন। শুক্রবার বাজেট নিয়ে বক্তব্য রাখছিলেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ি। সেই সময় দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহু একাধিকবার মন্তব্য করেন। এতেই বিরক্ত অশোক লাহিড়ি নিজের বক্তব্য থামিয়ে দেন। এরপরেই উত্তপ্ত হয়ে পরিস্থিতি। তখনই বিরোধী দলনেতা উদয়ন গুহকে পাল্টা আক্রমণ করেন। তিনি বলেন গতবার তিনি উদয়ন গুহকে হারিয়েছেন, এবারও হারাবেন। উদয়ন গুহ নিজের বাবাকে চোর বলেন বলেও খোঁচা দেন শুভেন্দু অধিকারী। উদয়ন গুহ পাল্টা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে বলেছেন শুভেন্দু অধিকারী শিশির অধিকারীর সন্তান বলেই জানতেন।
কিন্তু তিনি তো নরেন্দ্র মোদীর সন্তান বলে দাবি করেন। মন্তব্য, পাল্টা মন্তব্যে উত্তাল হয়ে ওঠে বিধানসভা অধিবেশন।