
বানভাসি ঘাটালে নৌকায় চেপে ৭৯ তম স্বাধীনতা দিবস উদযাপন করেছেন শুভেন্দু অধিকারী। নৌকায় করে নদী পেরিয়ে বানভাসি ঘাটালের মনসুকাতে যান তিনি।
জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। কথা বলেছেন বানভাসি মানুষদের সঙ্গে। সেখানে দাঁড়িয়েই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তৃণমূলের অভিনেতা সাংসদ দেবকে আক্রমণ করেছেন তিনি।
দুবাইয়ের প্রসঙ্গ টেনে দেবকে খোঁচা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। এর আগে নিজের নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামে জাতীয় পতাকা উত্তোলন করেছেন শুভেন্দু অধিকারী।








