সিভিল ডিফেন্স কর্মীদের অবস্থানে শুভেন্দু, মমতাকে ভাতা প্রেমী তোপ

0
457
ছবি সৌজন্যে : নিজস্ব

ভাতা দিয়ে ভোট বৈতরণী পার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি পূরণ করছেন না। হাওড়ায় সিভিল ডিফেন্স কর্মীদের অবস্থান মঞ্চে গিয়ে এভাবেই সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি ভোটের মুখে আবার লক্ষ্মীর ভাণ্ডারে আড়াশো টাকা বাড়াবেন।

হাওড়ায় সিভিল ডিফেন্স কর্মীদের অবস্থান মঞ্চে গিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন ভোট ঘোষণার আগে দাবি পূরণ না হলে তৃণমূলকে ভোট নয়। তিনি আরও বলেছেন বিজেপি, সিপিএম যাকে ইচ্ছে ভোট দিতে পারেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে নয়। স্থায়ী চাকরির দাবিতে ২২ তারিখ থেকে অবস্থানে বসেছেন সিভিল ডিফেন্সের অস্থায়ী কর্মীরা। তাঁদের দাবিকে সমর্থন জানিয়ে অবস্থানে যোগ দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। তাঁর কথায় বিপর্যয় হলে যাদের ছাড়া চলবেই না তাদেরকেই উপেক্ষিত করে রাখা হয়েছে। শুভেন্দু অধিকারী আরও বলেছেন বিপর্যয়ে এনডিআরএফ-র ওপর ভরসা না করে এই সমস্ত প্রশিক্ষিত ছেলেদের নিয়ে এসডিআরএফ টিম তৈরি করা উচিত রাজ্যের।

২২ ডিসেম্বর থেকে নবান্নর কাছে মন্দিরতলা বাসস্ট্যান্ডের কাছে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন সিভিল ডিভেন্সের অস্থায়ী কর্মীরা। তাদের দাবি মাসে ৩০ দিন কাজের নিশ্চয়তা সহ ৬০ বছর চাকরি গ্যারান্টি দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত সরকার তাদের দাবি মানবে, ততক্ষণ অবস্থান বিক্ষোভ চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।