
বিরাট মেগা শো করে ৩০ মার্চ হলদিয়া মহকুমা শাসকের দফতরে নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন বিজেপির জেলা নেতৃত্ব-সহ নন্দীগ্রামের শহিদ পরিবারের লোকজন এবং কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
মনোনয়নপত্র জমা দেওয়ার আগে হলদিয়ায় একটি বিজয় সংকল্প সভা করেছেন। সেই সভা থেকে মিছিল করে মহাকুমা শাসকের দফতরে আসেন শুভেন্দু অধিকারী সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ। পূর্ব মেদিনীপুর জেলায় প্রথম দফার নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হচ্ছে ৩০ মার্চ থেকে। আর সোমবার থেকেই ভোট প্রচারকে একেবারে তুঙ্গে রাখলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ২৯ মার্চ রবিবার রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের কাছ থেকে নিয়েছেন দলীয় প্রতীক।
প্রথম দফার ভোটের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে সোমবার, ৩০ মার্চ থেকে। এর জন্য নির্বাচন কমিশনের তরফে গেজেট নোটিফিকেশন জারি করা হয়েছে।







