গ্রাম থেকে শহর
News & Much More

32.7 C
Kolkata
32.7 C
Kolkata
More
    Home Howrah তাজপুরে বন্দরের সম্ভাবনা ওড়ালেন শুভেন্দু, বিকল্প দাদনপাত্রবাড়ে

    তাজপুরে বন্দরের সম্ভাবনা ওড়ালেন শুভেন্দু, বিকল্প দাদনপাত্রবাড়ে

    0
    326
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    তাজপুর বন্দর নিয়ে যে সম্ভবনার কথা শুনিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাস্তবে তা যে সম্ভব নয় জানিয়ে দিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

    তিনি জানিয়েছেন তাজপুরের প্রকল্পটি সম্পর্কে আদানিদের সঙ্গেও তাঁর কথা হয়েছে। ওই প্রকল্পের জন্য পর্যাপ্ত জমি রাজ্য সরকারের কাছে নেই। তাই তাজপুর থেকে ১০ কিলোমিটার দূরে দাদনপাত্রবাড়কে কেন্দ্র করে নতুন পরিকল্পনা তৈরি হচ্ছে। সেখানে ১৭শ একর জমি রয়েছে রাজ্য সরকারের। বন্দর, উপকূলবর্তী এলাকা এবং কলকাতার নদী সংলগ্ন এলাকা নিয়ে বৃহস্পতিবার বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

    সেই বৈঠকের পর তাজপুরে গভীর সমুদ্র বন্দরের সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। পরিবর্তে দাদনপাত্রবাড়ে বিকল্প পরিকল্পনা নেওয়া হয়েছে। সে বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন।