
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবার বেলুড় মঠে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন মঠের সন্ন্যাসীরা।
এরপর রামকৃষ্ণ-সারদা দেবীর সামনে শ্রদ্ধার্ঘ্য অর্পণের পর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ মহারাজ স্বামী গৌতমানন্দ এবং সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ জি মহারাজের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বেশ কিছুক্ষণ আলোচনার পর তাঁদের সুস্বাস্থ্য কামনা করেছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বেলুড় মঠের তরফে বই উপহার দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দেখার জন্য মানুষ এবং পুণ্যার্থীদের উচ্ছ্বাস দেখা গিয়েছে।
তিনিও হাতজোড় করে সবাইকে শুভেচ্ছাও জানিয়েছেন। বেলুড় মঠের সফর শেষে তিনি হাওড়া শরৎ সদনে পুলিশ এবং প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছেন।





