পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু

0
35
ছবি সৌজন্যে : এক্স

ঐতিহাসিক ব্রিগেডে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যপাল আর এন রবি শুভেন্দু অধিকারীকে শপথবাক্য পাঠ করিয়েছেন।

গেরুয়া পাঞ্জাবি, ধুতিতে শুভেন্দু অধিকারী যখন শপথ নিচ্ছেন তখন সারা ভারতের শীর্ষ নেতৃত্বরা একমঞ্চে বসে। শুভেন্দু অধিকারী শপথে কার্যত ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে রইল ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। এর আগে বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আর বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য নিয়ে হুডখোলা জিপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে ব্রিগেড। তখন মঞ্চে কার্যত এক টুকরো ভারত। দেশের প্রায় সব মুখ্যমন্ত্রীই তখন ব্রিগেডের মঞ্চে বসে। পশ্চিমবঙ্গ সরকারের আয়োজনে করা শপথগ্রহণ অনুষ্ঠানের মঞ্চে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে কালীঘাট মন্দিরের ছোঁয়া। মঞ্চ ফুটিয়ে তোলা হয়েছিল বাঙালির নানা উৎসবের কোলাজ দিয়ে তৈরি কাটআউটে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঞ্চে উঠে প্রথমেই জন্মদিনে রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়েছেন।

এরপর ব্রিগেডে উপস্থিত জনতাকে মঞ্চে হাঁটুগেড়ে বসে প্রণাম করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবীন্দ্রনাথ ঠাকুরকে সাক্ষী রেখেই স্বাধীনতার পর প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী।