গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Kolkata জল জীবন প্রকল্পে ৩৯ হাজার কোটির চুক্তি সই শুভেন্দু-র 

    জল জীবন প্রকল্পে ৩৯ হাজার কোটির চুক্তি সই শুভেন্দু-র 

    0
    3
    ছবি সৌজন্যে : নিজস্ব
    জলজীবন মিশন চালু নিয়ে সোমবার কেন্দ্রের সঙ্গে বৈঠকে আরও একবার পূর্বতন সরকারকে বিঁধেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রকের সঙ্গে বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী।
    ছিলেন মুখ্যসচিব মনোজকুমার আগরওয়াল-সহ উচ্চপদস্থ আধিকারিকরা। সেই বৈঠকে কেন্দ্র ও রাজ্য জলজীবন মিশনের মউ স্বাক্ষর হয়। শুভেন্দু বৈঠকে বলেছেন, এতদিন রাজ্যে শুধু খাতায় কলমে কাজ হত। কেন্দ্র যা টাকা দিয়েছে সেই অনুযায়ী বিগত সরকার কাজ করেনি। জলজীবন মিশনের নাম বদলে জলস্বপ্ন করে দিয়েছিল। নরেন্দ্র মোদী সরকারের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প জল জীবন মিশন সফলভাবে রূপায়ণের লক্ষ্যে এই মৌ স্বাক্ষর করেছে রাজ্য সরকার।
    মুখ্যমন্ত্রী আরও জানান, কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাতিল দীর্ঘদিন ধরেই বাংলার জল প্রকল্প নিয়ে উদ্বেগ প্রকাশ করছিলেন। শুভেন্দুর কথায়, মন্ত্রী পাতিল সাহেব অনেকদিন ধরেই বলছিলেন, বাংলায় আগের সরকারের জমানায় কত টাকা নষ্ট হচ্ছে।