আদিবাসীদের ওপর অত্যাচারে সরব শুভেন্দু, পাল্টা তৃণমূল

0
124
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

আদিবাসীদের ওপর লাগাতার অত্যাচারের অভিযোগ তুলে রাজ্য এবং তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী।

পাল্টা তৃণমূলের বক্তব্য আদিবাসী ভোট ফিরে পাওয়ার কৌশল করছেন রাজ্যের বিরোধী দলনেতা। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কয়েকটি ভিডিও এবং ছবি দেখিয়ে দাবি করেছেন ঘটনাচক্রে যে পাঁচজনের ওপর অত্যাচার হয়েছে তারা প্রত্যেকেই পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়ার বাসিন্দা। পুরুলিয়ার বান্দোয়ানে ১৪ অগাস্ট শিশু সন্তানকে চিকিৎসার জন্য নিয়ে গিয়ে আদিবাসী মহিলা হাসপাতাল কর্মীর হাতে শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। ১৫ অগাস্ট পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরে ফুটবল ম্যাচ চলাকালীন রেফারি লক্ষণ মান্ডিকে স্থানীয় তৃণমূল পুরপ্রধানের ভাইপো লাথি মেরেছিলেন। একইরকমভাবে ১৮ অগাস্ট রাজ্যের আবগারি দফতরের কর্মীদের অত্যাচারে পশ্চিম মেদিনীপুরের ডেবরায় লোয়াদা গ্রামের বাসিন্দা ডাক্তার সোরেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন। ওই দিনই পুরুলিয়ার লিপানিয়া গ্রামে আদিবাসী ধনঞ্জয় মুদি একটি বিশেষ সম্প্রদায়ের হাতে আক্রান্ত হয়েছিলেন বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। ১৫ অগাস্ট যোগ্য শিক্ষক সুবল সোরেনের মৃত্যুকে আদিবাসীদের ওপর অত্যাচারের ঘটনা বলে উল্লেখ করেছেন। পাল্টা আক্রমণ করে তৃণমূলের কুণাল ঘোষ বলেছেন আদিবাসীরা জানেন আগে জঙ্গলমহল কেমন রক্তাক্ত ছিল, আর এখন সেখানে কেমন পরিস্থিতি।

তিনি আরও বলেছেন যিনি বীরবাহা হাঁসদা, দেবনাথ হাঁসদাকে অপমান করেছেন সেই শুভেন্দু অধিকারী কিভাবে আদিবাসীদের হয়ে কথা বলতে পারেন।