
শুক্রবার কিছু হলে পুলিশের সাহায্য মিলবে না। বলে দিচ্ছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। বেলডাঙাকাণ্ড নিয়ে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী।
রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন এর আগেও সিএএ-র বিরুদ্ধে একইভাবে উত্তপ্ত হয়েছিল মুর্শিদাবাদ, এবারেও হয়েছে। মহিলা সাংবাদিক মার খাচ্ছেন। এর বিরুদ্ধে অবিলম্বে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার বার্তা দিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন পশ্চিমবঙ্গে সাধারণ জীবনযাপন করার ক্ষেত্রে যে বাধার পরিবেশ তৈরি করেছে তৃণমূলের গুন্ডারা। পুলিশকে দর্শক বানিয়ে। এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি উঠুক।
ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর দায় বিজেপির ওপর কেন চাপাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন সুকান্ত মজুমদার। তাঁর কথায় ওখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধু সরকার রয়েছে।
