
৫ প্রশ্নের উত্তর পেলেই দিঘার জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধনে থাকতে রাজি শুভেন্দু অধিকারী। ৩০ তারিখ জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনের জন্য রাজ্যের বিরোধী দলনেতাকে আমন্ত্রণ করা হয়েছেন।
এরপরেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে হিডকোর ভাইস চেয়ারম্যান তথা প্রাক্তন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে উদ্দেশ্য করে ৫ টি প্রশ্নের উত্তর চেয়েছেন। তিনি জানতে চেয়েছেন টেন্ডার নথি অনুযায়ী দিঘায় জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র নির্মিত হয়েছে। অথচ আমন্ত্রণ পত্রে বলা হয়েছে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান। আর তাতেই শুভেন্দু অধিকারীর প্রশ্ন ওখানে জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র না জগন্নাথ মন্দিরের উদ্বোধন হচ্ছে। দ্বিতীয় যে প্রশ্নটি তুলেছেন শুভেন্দু অধিকারী তাতে তাঁর বক্তব্য হিডকোর তরফে আমন্ত্রণ পাঠানো হয়েছে। তার প্রশ্ন ভবিষ্যতে কি মন্দির রক্ষণাবেক্ষণ, ব্যবস্থাপনা, দেখভালের দায়িত্ব হিডকোর ওপরেই থাকবে। হিডকোর বর্তমান চেয়ারম্যান কে তাও জানতে চেয়েছেন তিনি। বলেছেন হিডকোর ওয়েবসাইটে ফিরহাদ হাকিমের নাম চেয়ারম্যান হিসেবে আছে। তাঁর প্রশ্ন যদি ফিরহাদ হাকিম থাকেন তবে তার নাম কেন আমন্ত্রণ পত্রে নেই কেন। আর যদি সরানো হয়ে থাকে তবে হিডকোর ওয়েবসাইটে এখনও কেন ফিরহাদ হাকিমের নাম চেয়ারম্যান হিসেবেই রয়েছে। তৃতীয় প্রশ্নে শুভেন্দু অধিকারী ভক্তদের দান দেওয়া নিয়ে জানতে চেয়েছেন। তাঁর কথায় যেহেতু এটি সরকারি নিয়ন্ত্রণাধীন সংস্কৃতি কেন্দ্র। তাহলে ওই দানের অঙ্ক কি মন্দিরের সম্পত্তি হিসেবে বিবেচিত হবে না হিডকোর আয় হিসেবে ধরা হবে। শুভেন্দু অধিকারী চতুর্থ প্রশ্নে নিয়োগ সংক্রান্ত বিষয় জানতে চেয়েছেন। তাঁর প্রশ্ন এখানে কি ধর্মের ভিত্তিতে নিয়োগে কোনও বৈষম্য করা হবে। শেষে তিনি বলেছেন পুরীর জগন্নাথ মন্দিরে আদলে যখন এই মন্দির নির্মাণ করা হয়েছে। নিয়ম অনুযায়ী পুরীর মন্দিরে সনাতনী বাদে অন্য কোনও ধর্মালম্বীদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। এখানেও কি তাই হবে।
শেষে তিনি লিখেছেন এর প্রশ্নগুলোর সন্তোষজনক উত্তর না মেলে তা হলে প্রমাণিত হবে রাজ্য ধর্মীয় বিশ্বাস নিয়ে খেলা করছে।
