
সুপ্রিম কোর্টে মামলা লড়ার জন্য শিক্ষাকর্মীদের আইনজীবীর খরচ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন কয়েকজন চাকরিহারা শিক্ষাকর্মী।
ইতিমধ্যে অযোগ্য শিক্ষকদের তালিকা দিয়েছে এসএসসি। এই অবস্থায় এবার চাকরিহারা যোগ্য শিক্ষাকর্মীদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। চাকরিহারা শিক্ষাকর্মীদের সঙ্গে কথা বলে শুভেন্দু অধিকারী জানিয়েছেন যোগ্যদের লড়াই তিনি পাশে আছেন। সুপ্রিম কোর্টে মামলা করতে যা খরচ লাগে, তা তিনি এবং বিজেপি বিধায়করা যৌথভাবে বহন করবেন। শুভেন্দু অধিকারী আরও বলেছেন তাঁরা পছন্দমত আইনজীবী নিতে পারেন। চাইলে আইনজীবীদের ফি চাঁদা তুলে দেওয়া হবে। তিনি চান যোগ্যরা যাতে অধিকার থেকে বঞ্চিত না হয়। সরকার যেন টেনটেড লিস্ট প্রকাশের পরে যোগ্য প্রার্থীদের ফের নিয়োগ দেয়।
যোগ্য শিক্ষকদের মত শিক্ষাকর্মীদের ক্ষেত্রেও যেন নতুন করে পরীক্ষা ছাড়াই নিয়োগ সম্ভব হয়। সেই প্রস্তাবও সরকারকে দেওয়া হবে।





