
বিএলওদের বেঁধে রাখার হুমকি দিয়েছেন কোচবিহারের তৃণমূল চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন। নির্বাচন কমিশনকে নালিশ জানিয়েছেন শুভেন্দু অধিকারী।
সোশ্যাল মিডিয়ায় পোস্টে রাজ্যের বিরোধী দলনেতা প্রশ্ন তুলেছেন এরপরে কী করে সরকারি কর্মচারীরা কাজ করবেন। যখন তৃণমূল কর্মীরাই এভাবে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন। এরপরেই নড়চড়ে বসে নির্বাচন কমিশন। শুক্রবারের মধ্যেই স্টেট নোডাল অফিসার আনন্দ কুমারের কাছে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। এসআইআর ঘোষণা হতেই তৃণমূল নেতারা সুর চড়াতে শুরু করেছেন। কোচবিহারের তৃণমূল নেতা তথা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন প্রকাশ্য সভা থেকে বলেছেন ২০০২-র অসম্পূর্ণ লিস্ট নিয়ে এসআইআর করতে এলেই বিএলওদের গাছে বেঁধে রাখা হবে। বিএলওদের হাতে তৃণমূলের ঝান্ডা।
উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রে নিয়োগ করা বিএলওদের একাংশ সক্রিয় তৃণমূল কর্মী। অভিযোগ করেছে বিজেপি।তৃণমূলের ক্যাম্পের মডেল মানেই বিএলওদের গাছে বেঁধে পেটাও। অভিষেকের এসআইআর ক্যাম্প নিয়ে নির্দেশের পরেই তাঁকে পাল্টা আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী।
