
নাজিরাবাদে জতুগৃহ গুদাম থেকে ফলের প্যাকেটে দেহাংশ পাচারের বিস্ফোরক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি সেদিনের অগ্নিকাণ্ডে ৩৫ থেকে ৪০ জনের মত মৃতের সংখ্যা হতে পারে।
রাজ্যের বিরোধী দলনেতা দাবি করেছেন অগ্নিকাণ্ডের ঘটনার পর এখনও ২৭ জনের কোনও খোঁজ নেই। এদের বেশিরভাগেরই বয়স ২৫ থেকে ২৭ বছরের মধ্যে। তিনি প্রশ্ন তুলেছেন কলকাতার কাছে সোনারপুরেরই যদি এমন অবস্থা হয়। দূরের কোনও জেলায় কী হবে। মৃতদের পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা।
দমকলমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী। হুঁশিয়ারি দিয়ে বলেছেন নিখোঁজদের নিয়ে বিহিত না করলে আদালতে মামলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। শুক্রবার নরেন্দ্রপুর থানা চলো অভিযানে জনজোয়ার হবে।









