গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home Newsdesk হুমায়ূনকে উল্টো করে ঝোলানোর হুঁশিয়ারি শুভেন্দুর

    হুমায়ূনকে উল্টো করে ঝোলানোর হুঁশিয়ারি শুভেন্দুর

    0
    143

    জুনিয়র ডাক্তারদের বারবার হুমকি দেওয়ায় হুমায়ুন কবিরকে উল্টো ঝুলিয়ে সোজা করার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন বাজার মাত করে প্রচারে থাকতে চাইছেন। এদের উল্টো ঝুলিয়ে কিভাবে সোজা করতে হয় বিজেপি জানে।

     

    বিজেপি সরকারে এলে করে দেখানোর হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। শনিবার ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বলেছিলেন জুনিয়র ডাক্তাররা সরকারি বিল্ডিং এ থাকে, এসি-র হাওয়া খায়, ঘুমিয়ে থাকে। এখানেই শেষ নয়, হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন এফআইআর হলে জেল খেটে এসে ৫০ হাজার লোক নিয়ে বহরমপুর মেডিক্যাল কলেজে যাবেন হিসেব নিকেশ বুঝতে। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সমালোচনা করে একের পর এক হুঁশিয়ারি দেওয়ার অভিযোগে মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের বিচারপতির চিঠি দিয়ে ডাক্তারদের সংগঠন আইএমএ।