মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি শুভেন্দুর

0
122
ছবি সৌজন্যে : নিজস্ব
অযোগ্যদের তালিকা বের হওয়ার পর মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। শনিবার অযোগ্যদের তালিকা প্রকাশ করবে এসএসসি।
সুপ্রিম কোর্টে জানানোর পরেই মুখ খুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলেছেন ওএমআর নষ্ট করলেও সিবিআই গাজিয়াবাদ থেকে মর্ডান টেকনোলজি ব্যবহার করে ডিভাইস থেকে ওএমআর বার করেছিল। কারা যোগ্য এবং কারা অযোগ্য সেটা সিবিআই বার করেছিল। এবার তালিকা দিলেই প্রমাণ হবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকার অযোগ্যদের চাকরি দেয়।
সংবিধানকে সাক্ষী রেখে শপথ নেওয়া সরকার কখনও অযোগ্যদের চাকরি দিতে পারে না। তিনি প্রশ্ন তুলেছেন অযোগ্যদের বাদ দিয়ে দিলেই তো বাকিরা যোগ্য, তবে কেন তাদের আবার পরীক্ষায় বসতে হবে।