দূরবীনে নজর-হেলমেট পরিয়ে আদালতে, সুবোধে বেনজির পুলিশ

0
426
HELMET PORIYE ADALOTE SUBODH A BENOJIR POLICE
HELMET PORIYE ADALOTE SUBODH A BENOJIR POLICE
বহুতল থেকে দূরবীনে চলল নজরদারি, মাথায় হেলমেট পরিয়ে আদালতে পেশ। গ্যাংস্টার সুবোধ সিংকে ঘিরে বেনজির নিরাপত্তার বন্দোবস্ত পুলিশের।
শনিবার সকালে বেলঘরিয়া থানা থেকে গ্রিন করিডর করে ব্যারাকপুর আদালতে সুবোধ সিংকে পেশ করা হয়। বিচারক ফের সুবোধ সিংকে ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। ১৫ জুন ব্যারাকপুরের ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়িতে গুলি চালানোর ঘটনা ঘটে। জানা যায় বিহারে জেল থেকেই অপরাধ চক্র চালাচ্ছিল সুবোধ। এরপরেই। তদন্তে নেমে সুবোধকে বিহার থেকে গ্রেফতার এরাজ্যে নিয়ে আসে সিআইডি। রাজ্যে একের পর এক সোনার দোকানে ডাকাতি, ব্যবসায়ীদের তোলা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে সুবোধের বিরুদ্ধে।