কালীগঞ্জে সাফল্য, মা-মাটি মানুষকে ধন্যবাদ মমতার  

0
158
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে দলের সাফল্যের জন্য সাধারণ মানুষ এবং দলীয় কর্মীদের ধন্যবাদ ও প্রণাম জানিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার এক্স পোস্টে করে মুখ্যমন্ত্রী লিখেছেন, কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এলাকার সব ধর্ম, সব বর্ণ, সব জাতি এবং সর্বস্তরের মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে তৃণমূল বিপুল ভাবে আশীর্বাদ করেছেন। তিনি নতমস্তকে তাঁদের কৃতজ্ঞতা জানাচ্ছেন। এই জয়ের প্রধান কারিগর মা-মাটি-মানুষ। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, তাঁর কালীগঞ্জের সহকর্মীরা এর জন্য প্রাণপাত পরিশ্রম করেছেন। তাঁদেরও তিনি আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন। সবার জন্য রইল তাঁর প্রণাম ও সালাম।

প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদকে স্মরণ করে তিনি এই জয় পশ্চিমবঙ্গের মা-মাটি-মানুষকে উৎসর্গ করছেন।