
মানবতার সাফল্য লুকিয়ে আছে সমবেত শক্তির উপর, যুদ্ধক্ষেত্রে নয়।এভাবেই রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদ থেকে বিশ্বশান্তির বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নিউইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সামিট অব দ্য ফিউচার শীর্ষক আলোচনায় যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জলবায়ু পরিবর্তন, লড়াই, মানবাধিকার-সহ একবিংশ শতাব্দীর নানা চ্যালেঞ্জের মোকাবিলায় রাষ্ট্রপুঞ্জে ভবিষ্যতের জন্য চুক্তি প্রস্তাব গৃহীত হয়েছে। রাশিয়া-সহ সাতটি দেশ এর বিরোধিতা করেছে।এই পরিস্থিতিতে রাষ্ট্রপুঞ্জে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বশান্তি ও সুরক্ষায় একদিকে সন্ত্রাসবাদ মোকাবিলার চ্যালেঞ্জ, আবার সাইবার, মহাকাশ-সহ বিরোধের একাধিক নতুন ক্ষেত্র তৈরি হয়েছে। এইসব দিক নজর রেখে, আন্তর্জাতিক পদক্ষেপ অবশ্যই আন্তর্জাতিক উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে হওয়া দরকার।যুদ্ধক্ষেত্র নয়, হাতে হাত মিলিয়ে লড়াই করলেই মানবতা সফল হবে। বিশ্বের শান্তি ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক সংগঠনগুলির সংস্কার অতি প্রয়োজনীয়। সময়ের সঙ্গে টিকে থাকতে গেলে সংস্কার আবিশ্যিক।





