স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ

0
194

নৌবাহিনীকে আরও শক্তিশালী করতে দেশীয় প্রযুক্তিতে স্বল্প পাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ওড়িশার চাঁদিপুর থেকে এই ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ করা হয়েছে।

খুব নীচু দিয়ে এই ক্ষেপণাস্ত্রটি হামলা চালাতে সক্ষম। লক্ষ্যবস্তুকে দ্রুত চিহ্নিত করে সেটিকে নিশানা করতে পারে এটি। ডিআরডিও এবং নৌসেনার যৌথ উদ্যোগে বানানো হয়েছে ভিএল-এসআরএসএম ক্ষেপণাস্ত্রটি। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ডিআরডিও এবং নৌসেনার এই উদ্যোগের প্রশংসা করেছেন। পাশাপাশি নৌসেনাকে আরও মজবুত করতে এবং আরও ঘাতক করে তুলতে কে সিরিজের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ডিআরডিও। পরমাণু অস্ত্র বহনক্ষম সেই ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে নৌসেনার সাবমেরিনে। কে সিরিজের এই ক্ষেপণাস্ত্রটি হল কে-৫। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্রটি ২ হাজার কেজি বিস্ফোরক বহন করতে পারে।