
এবার ভারতের মাটিতে সফল ভাবে পরীক্ষা হয়েছে টমাহক ক্রুজ় ক্ষেপণাস্ত্রের। ওড়িশার চাঁদিপুরে আইটিআর থেকে মার্কিন ক্রুজ় ক্ষেপণাস্ত্র টমাহকের ভারতীয় সংস্করণের সফল পরীক্ষা চালাল ডিআরডিও।
তবে টমাহক ক্রুজ় ক্ষেপণাস্ত্রের ভারতীয় সংস্করণের এখনও নাম চূড়ান্ত হয়নি। তবে এই ক্ষেপণাস্ত্র হাজার কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তু আঘাত হানতে সক্ষম। দিন কয়েক আগেই ডিআরডিও নির্ভয় ক্রুজ় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল। যদিও সেই পরীক্ষা সাফল্যের মুখ দেখতে পারেনি। টমাহক ক্রুজ় ক্ষেপণাস্ত্রকে এই ক্ষেপণাস্ত্রের উত্তরসূরি হিসাবেই দেখা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তাদের মতে, এই ক্ষেপণাস্ত্রে আরও বেশি পাল্লা রয়েছে।
দিকনির্দেশনার দিক থেকে আরও বেশি নিঁখুত এবং উন্নত। জানা গিয়েছে, এখনই এই ক্ষেপণাস্ত্র ভারতীয় সশস্ত্র বাহিনীর অস্ত্রভান্ডারে যুক্ত হচ্ছে না। আগামী দু’বছরে এই ক্ষেপণাস্ত্রের আরও দু’বার করে উন্নয়নমূলক এবং ব্যবহারিক পরীক্ষা করা হবে। ডিআরডিও-র বিবৃতিতে বলা হয়েছে, ভূমি ঘেঁষে এক হাজার কিলোমিটারেরও বেশি দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য ০.৮ ম্যাক পর্যন্ত গতিসম্পন্ন এই ক্রুজ় ক্ষেপণাস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্ত্র।উল্লেখ্য,ইরান যুদ্ধে আমেরিকার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল টমাহক ক্রুজ় ক্ষেপণাস্ত্র।
