গ্রাম থেকে শহর
News & Much More

32.9 C
Kolkata
32.9 C
Kolkata
More
    Home Sports গোল না পেলেও নকআউটে সুদান

    গোল না পেলেও নকআউটে সুদান

    0
    52
    ছবি সৌজন্যে : এক্স

    আফ্রিকান কাপ অব নেশন্সে নিজের নিজের ম্যাচে জয় পেয়েছে আলজেরিয়া,বুরকিনা ফাসো, আইভরি কোস্ট ও ক্যামেরুন।এই জয়ের ফলে দলগুলো রাউন্ড অব সিক্সটিনে নিজেদের জায়গা নিশ্চিত করেছে।

     তবে টুর্নামেন্টে বিরল ও বিচিত্র ঘটনার সাক্ষী হলো ক্রীড়াবিশ্ব।প্রথম দল হিসেবে নিজেদের কোনো খেলোয়াড় প্রতিপক্ষের জালে বল না পাঠাতে পারলেও নকআউট পর্বে জায়গা করে নিয়েছে সুদান। আসরের ই’ গ্রুপ থেকে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে থেকে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে সুদান।গ্রুপ পর্বে আলজেরিয়া ও বুরকিনা ফাসোর পেছনে থাকলেও সেরা তৃতীয় দলগুলোর একটি হিসেবে তারা শেষ ষোলোর টিকিট পায়। তবে গ্রুপ পর্বের তিন ম্যাচের একটিতেও সুদানের কোনো খেলোয়াড় গোল করতে পারেননি।সুদানের এই ৩ পয়েন্ট এসেছে ইকুয়েটোরিয়াল গিনির বিপক্ষে পাওয়া একমাত্র ১-০ গোলের জয় থেকে। সেই ম্যাচেও গিনির ডিফেন্ডার সোল কোকো আত্মঘাতী গোল করে বসেন। ওই একমাত্র উপহার পাওয়া গোলের ওপর ভর করেই গ্রুপ পর্বের বাধা পার হয় সুদান।

    বাকি দুই ম্যাচে কোনো গোল পায়নি তারা। গ্রুপ পর্বে নিজেদের পায়ে কোনো গোল না করেও সৌভাগ্যক্রমে নকআউট পর্বে ওঠা সুদান এখন বড় পরীক্ষার সামনে। শনিবার,৩ জানুয়ারি শেষ ষোলোর লড়াইয়ে শক্তিশালী সেনেগালের মুখোমুখি হবে সুদান।