গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International সুদানে রাষ্ট্রপতি ভবনের দখল নিল সেনা

    সুদানে রাষ্ট্রপতি ভবনের দখল নিল সেনা

    0
    107
    ছবি সৌজন্যে : এক্স

    খারতুমে সুদানের রাষ্ট্রপতি ভবনের সম্পূর্ণ দখল নিল  সেনা। সেদেশের সংবাদমাধ্যম এবং সামরিক বাহিনী সূত্রে এমনটাই খবর মিলেছে। একাধিক ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায়  ছড়িয়ে  পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, পরপর বিস্ফোরণ হচ্ছে প্রেসিডেন্সিয়াল প্যালেসের সামনে। পুড়ে ছাই বহু গাড়ি। ভেঙে পড়েছে প্যালেসের একাংশ। তার মধ্যেই বন্দুক হাতে সেনাবাহিনীর উল্লাস।

    যদিও ওই ভিডিও-র সত্যতা যাচাই করেনি এস নিউজ। ২০২৩ সাল থেকেই সুদানের সামরিক বাহিনী এবং আধাসামরিক ফোর্সের মধ্যে সমস্যা চলছে। ২০১৯ সালে প্রাক্তন রাষ্ট্রনায়ক ওমর আল-বশির গদিচ্যুত হন। তারপর থেকে দুই বাহিনী একযোগে সুদানের শাসনভার সামলাচ্ছিল।

    এতদিন প্রতিদ্বন্দ্বী আধাসামরিক বাহিনী  র‌্যাপিড সাপোর্ট ফোর্সের দখলে এই রাষ্ট্রপতি ভবন ছিল। দেশের সামরিক বাহিনী শুক্রবার তা পুনর্দখল করেছে।