
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে টেলিফোনে কথা হয়েছে।প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি ডোনাল্ড ট্রাম্প ও প্রেসিডেন্ট শির মধ্যে দ্বিতীয় ফোনালাপ।
চিনা প্রেসিডেন্ট শি জিনপিঙের সঙ্গে ভাল, গঠনমূলক আলোচনা হয়েছে তাঁর, ফোনালাপের পর নিজেই সে কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন , বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে। আগামী অক্টোবর মাসে দক্ষিণ কোরিয়ায় যে এশিয়া-প্যাসিফিক কোঅপারেশন ,অ্যাপেক সম্মেলন হওয়ার কথা রয়েছে, সেখানে তাঁদের দেখা হবে বলেও পরে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।উল্লেখ্য,শুল্কযুদ্ধের মধ্যে গত জুন মাসে শেষ বার কথা হয়েছিল ট্রাম্প-জিনপিঙের। সেই ফোনালাপের পর দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা শুরু হয়।দু’দেশের কিছু বাণিজ্যিক বিষয় নিয়ে মতবিরোধ থাকলেও, শুল্ক সংক্রান্ত বিষয়ে যে বিবাদ চরমে পৌঁছেছিল, তা খানিক প্রশমিত হয়। দু’ দেশ চুক্তিও স্বাক্ষর করে। তার পর দুই রাষ্ট্রনেতার মধ্যে আবার ফোনে কথা হল।
ফোনে কথা বলার ট্রাম্প,ট্রুথ সোশ্যালে জানিয়েছেন, বাণিজ্য, নিষিদ্ধ ওষুধ ফেন্টানাইল এবং টিকটক সংক্রান্ত চুক্তি নিয়ে জিনপিঙের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। আলোচনা হয়েছে রাশিয়া-ইউক্রেন বিবাদ নিয়েও। যুদ্ধ থামিয়ে দু’দেশকে কী ভাবে আলোচনার টেবিলে আনা যায়, তা নিয়েই কথা হয়েছে।
