গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Entertainment হঠাৎ আদালতে কার্তিক আরিয়ান

    হঠাৎ আদালতে কার্তিক আরিয়ান

    0
    15
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    নিজের ব্যক্তিত্ব ও পরিচয়ের অধিকার রক্ষায় কড়া পদক্ষেপ নিয়েছেন বলিউড তারকা কার্তিক আরিয়ান। বিনা অনুমতিতে তাঁর নাম, ছবি ও কণ্ঠস্বর ব্যবহার করে ব্যবসা করার অভিযোগে একাধিক দেশি-বিদেশি ই-কমার্স সংস্থা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে মামলা করেছেন তিনি।

    পাশাপাশি অজ্ঞাত পরিচয়ের,জন ডো-দের বিরুদ্ধেও এই আইনি লড়াই শুরু করেছেন অভিনেতা।কার্তিকের পক্ষ থেকে করা আবেদনে বলা হয়েছে, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তাঁর অনুমতি ছাড়াই তাঁর ছবি ব্যবহার করে টি-শার্ট, মগসহ নানা পণ্য বিক্রি করা হচ্ছে।এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা , এআই প্রযুক্তি ব্যবহার করে তাঁর ডিপফেক ভিডিও তৈরি করে বিজ্ঞাপনেও ব্যবহার করা হচ্ছে। অভিনেতার দাবি, এসব কর্মকাণ্ড তাঁর গোপনীয়তা ও প্রচারের অধিকারের স্পষ্ট লঙ্ঘন। এই পরিস্থিতিতে আদালতের কাছে স্থায়ী নিষেধাজ্ঞা চেয়েছেন কার্তিক, যাতে ভবিষ্যতে তাঁর ছবি, ভিডিও বা কণ্ঠস্বর বাণিজ্যিকভাবে কেউ ব্যবহার করতে না পারে। একই সঙ্গে এসব কনটেন্ট দ্রুত সরিয়ে ফেলা এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় প্রকাশের দাবিও জানিয়েছেন তিনি।

    জানা গেছে, বম্বে হাইকোর্টে মামলার শুনানি অনুষ্ঠিত হবে। কার্তিকের পক্ষে আদালতে সওয়াল করবেন বর্ষীয়ান আইনজীবী বীরেন্দ্র সারাফ। এদিকে পেশাদার জীবনে বেশ ব্যস্ত সময় পার করছেন কার্তিক। সম্প্রতি তিনি সমীর বিদওয়ানস পরিচালিত তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি ছবিতে অভিনয় করেছেন। এতে তাঁর সঙ্গে ছিলেন অনন্যা পাণ্ডে, জ্যাকি শ্রফ এবং নীনা গুপ্তা।আগামীতে মৃগদীপ সিং লাম্বা পরিচালিত নাগজিলা ছবিতে ইচ্ছাধারী নাগ-এর চরিত্রে দেখা যাবে তাকে। এ ছাড়া অনুরাগ বসুর নতুন ছবিতে শ্রীলীলার বিপরীতেও অভিনয় করবেন কার্তিক আরিয়ান।