গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment ইঙ্গিতপূর্ণ পোস্ট রিয়ার

    ইঙ্গিতপূর্ণ পোস্ট রিয়ার

    0
    8
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল রিয়া চক্রবর্তীকে। তার পরে মাদকযোগে এক মাস কারাবাসেও ছিলেন তিনি। পরে অবশ্য আদালত থেকে অব্যাহতি পেয়েছিলেন সমস্ত অভিযোগ থেকে। কিন্তু নিজেকে কোথাও হারিয়ে ফেলেছেন তিনি।

    নিজেই এমন মনে করছেন রিয়া। সেই জন্য এক বড় সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অভিনেত্রীর এমন ভাবনা দেখে উদ্বেগে তাঁর অনুরাগীরা।একটি পোস্ট করেছেন রিয়া। সেখানে তিনি লিখেছেন, সম্প্রতি আমি নিজেকে খুব মিস করছি। অনবরত কোলাহল, মোবাইল স্ক্রল করা — এ সব যেন জীবনে খুব ভারী হয়ে উঠেছে। এমন আমি প্রত্যাশা করিনি। কোনও একটা মুহূর্তে জীবন্ত ভাবে বাঁচার অনুভূতি যেন বিরল হয়ে উঠছে। শান্ত ভাবে বেঁচে থাকার অনুভূতি যেন এখন আর নেই। সাধারণ জীবনযাপনেরও অভাব বোধ করেন। সেই পোস্টে জানিয়েছেন রিয়া। তিনি লিখেছেন, তাই কিছু সময়ের জন্য আমি একটু থমকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একটু গভীর শ্বাস নিতে চাই এবং আশপাশে যা কিছু বাস্তব ও খাঁটি, সেগুলোর সঙ্গে যোগ তৈরি করতে চাই।

    আর ক্যামেরাবন্দি মুহূর্তে মন দিতে চান না রিয়া। এ বার তিনি প্রতি মুহূর্তের স্বাদ সরাসরি উপভোগ করতে চান। তাই সোশ্যাল মিডিয়া থেকে কয়েক দিনের বিরতি নিয়েছেন অভিনেত্রী। তবে শীঘ্রই যে দেখা হবে ফ্যান ফলোয়ারদের সঙ্গে, সেই আশ্বাসও দিয়েছেন তিনি। তবে এই পোস্ট দেখে বেশ উদ্বেগে অভিনেত্রীর ফ্যান ফলোয়াররা। উল্লেখ্য, ২০২৪ সালে চ্যাপ্টার টু নামে নিজের একটি অনুষ্ঠান শুরু করেছিলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। বেশ কয়েকটি পর্ব সাড়া ফেলেছিল।