গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Lifestyle বালি ট্রিপে শাহরুখকন্যার সঙ্গী 

    বালি ট্রিপে শাহরুখকন্যার সঙ্গী 

    0
    97
    ছবি সৌজন্যে : ইনস্টাগ্রাম

    ইন্দোনেশিয়ার বালিতে বেড়াতে গেছেন বলিউড বাদশাহ শাহরুখ খানের মেয়ে তথা অভিনেত্রী সুহানা খান। ইনস্টাগ্রামে ভ্রমণের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন সুহানা।

    সুহানার পোস্ট করা প্রথম দুটো ছবিতে তাকে সূর্যাস্তের সময় পোজ দিতে দেখা গেছে। লাল পোশাকে তাকে দেখতে অসম্ভব সুন্দরী লাগছে।ছবিতে ধরা পড়েছে দূরে আলো অন্ধকারে মোড়ানো পাহাড়।পরের ছবিতে সুন্দর একটি জলপ্রপাতের ছবি ধরা পড়েছে।এর পরের ছবিতে অন্য একটি পোশাকে ধরা দিতে দেখা গিয়েছে অভিনেত্রী সুহানা খানকে। ছবিগুলি শেয়ার করে সুহানা ক্যাপশনে লিখেছেন, টু সাম ইট আপ , সঙ্গে বানরের ইমোজি।বলা হচ্ছে সেখানে তার সঙ্গে ছিল বান্ধবী জেসমিন। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে জেসমিনের সঙ্গেও একটি ছবি শেয়ার করেছেন সুহানা।সুহানা স্থানটিকে ইন্দোনেশিয়ার বালি বলে জিও-ট্যাগ করেছেন। সুহানার মামাতো বোন আলিয়া এই পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন , ক্যাপশনের কী হবে? মহিলার কাঁধ ঝাঁকানোর ইমোজি দিয়ে জবাব দিয়েছেন সুহানা। এদিকে আগামী বছর সুহানাকে দেখা যাবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত কিং-এ।অন্যদিকে,২০২৬ সালে বিশ্বব্যাপী মুক্তি পাবে এটি। ছবির চিত্রনাট্য লিখেছেন সুজয় ঘোষ।

    ছবিটি প্রযোজনা করেছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স। শাহরুখ ও সুহানা খান ছাড়া অভিষেক বচ্চনকেও দেখা যাবে এই সিনেমায়।