
এবার এসআইআর-র কাজের চাপের জন্য নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলে আত্মঘাতী বিএলও। এরপরই এই নিয়ে এক্স পোস্টে সোচ্চার হয়েছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস।
তাদের বক্তব্য, তামিলনাড়ু, রাজস্থান, কেরালার পরে এবার গুজরাটে এসআইআর নিয়ে অমানবিক চাপের মুখে আত্মঘাতী হয়েছেন এক বিএলও। গুজরাটের গিরের সোমনাথ জেলার বাসিন্দা ছিলেন অরবিন্দ বাধ। গত ২১ নভেম্বর আত্মহত্যা করেন তিনি। অরবিন্দ পেশায় ছিলেন শিক্ষক। এসআইআর ঘোষণা হওয়ার পর তিনি বিএলও’র দায়িত্ব পান।
পরিবারের দাবি, এই এসআইআর নিয়েই তিনি মানসিকভাবে অত্যন্ত চাপে ছিলেন। হতাশা ঘিরে ধরেছিল তাঁকে। আর সেই জন্যই আত্মহননের মতো ঘটনা ঘটছে। সুইসাইড নোটে স্ত্রীকে এই নিয়ে বিস্তারিত লিখেও যান অরবিন্দ বাধ, এমনটাই দাবি। তৃণমূল কংগ্রেস তাদের এক্স হ্যান্ডেলে অরবিন্দ বাধের মৃত্যু নিয়ে লিখেছেন অরবিন্দ বাধের তাঁর সুইসাইড নোটে লিখেছেন, তিনি আর এসআইআর-র কাজ করতে পারছেন না।
