
প্রেমিকা অন্যত্র বিয়েতে রাজি হওয়ায় মানতে না পেরে প্রেমিকের আত্মহত্যার ঘটনায় শোরগোল পড়েছে বাগদায় । অভিযোগ এরপরেই প্রেমিকের বাড়ির লোকজন এবং প্রতিবেশীরা প্রেমিকার বাড়িতে ভাঙচুর চালিয়েছে।
জানা গিয়েছে উত্তর ২৪ পরগনার বাগদার ভবানীপুরে বছর ৩০-র চিরঞ্জিত্ বৈরাগীর সঙ্গে ওই তরুণীর ১৬ বছরের সম্পর্ক। সম্প্রতি তরুণীর অন্যত্র বিয়ে ঠিক করেন পরিবারের লোকজন। তরুণীও বিয়েতে মত দেন বলে খবর। সেই খবর জানতে পেরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আত্মঘাতী হয়েছেন চিরঞ্জিত্।
রবিবার সকালে ঘর থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। এরপরে চিরঞ্জিতের দেহ নিয়ে প্রেমিকার বাড়ির সামনে বিক্ষোভ দেখায় পরিবার এবং প্রতিবেশীরা। ভাঙচুর করা হয় প্রেমিকার বাড়িতে।
