ব্রেকআপ-র পর আত্মহত্যা, প্রাক্তনের প্ররোচনা না : দিল্লি হাইকোর্ট

0
81
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
কোনও প্রেমের সম্পর্ক ভেঙে দেওয়া মানেই তা আত্মহত্যায় প্ররোচনা নয়। এক মামলায় এমনটাই জানিয়েছে দিল্লি হাইকোর্ট।
অভিযুক্তকে জামিনের নির্দেশ দিয়ে আদালতের পর্যবেক্ষণ, তরুণীর আত্মহত্যার অনেক আগেই তাঁদের সম্পর্ক ভেঙে গিয়েছিল। তা ছাড়া আত্মহত্যার সময়ে যে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি, তা-ও উল্লেখ করেছে আদালত।এই ঘটনার ক্ষেত্রে সম্পর্ক ভেঙে যাওয়ার পরে অন্য এক তরুণীকে বিয়ে করেন অভিযুক্ত। তাঁর বিয়ের পাঁচ দিন পরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন প্রাক্তন প্রেমিকা। তবে আদালতের পর্যবেক্ষণ, যখন কোনও প্ররোচনার ফলে কারও আত্মহত্যা করা ছাড়া আর কোনও উপায় খোলা না থাকে, তখনই এই ধারা যুক্ত করা যায়। কিন্তু এই ঘটনার ক্ষেত্রে এমন তেমন কিছু ঘটেনি বলেই প্রাথমিক ভাবে মনে করছে আদালত।
এ ক্ষেত্রে তরুণীকে আত্মহত্যার নেপথ্যে কোনও প্ররোচনা ছিল, নাকি তিনি মানসিক ভাবে সংবেদনশীল হওয়ার ফলেই এই ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে জানিয়েছে হাইকোর্ট।